১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারী নিহত

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় মানিক দাশ (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মালুমঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক দাশ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ চা-বাগান এলাকার মৃত যোগেশ দাশের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শওকত আলী নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে পথচারী মানিক দাশ মালুমঘাট বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি এসআই মো.রুহুল আমিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত মানিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস জব্দ রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।