২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় শীর্ষ দুই মানবপাচারকারী আটক

Arrest_1-375x239

চকরিয়ায় জনতার সহায়তায় শীর্ষ দুই মানবপাচারকারী মো: শফি ও মুহিবুল্লাহ প্রকাশ নেজামকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বরইতলী ইউনিয়নের পাহারতলী এলাকায় গতকাল ৯জুন রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এএসআই সিমুল চৌধুরী জানান, ধৃত উখিয়া কোটবাজার মংডু এলাকার মো: খুইল্যা মিয়ার পুত্র মো: শফি (২৭) ও তার সহযোগি চকরিয়ার বরইতলী ৫নং ওয়ার্ড পাহাড়তলী এলাকার মোক্তার আহমদ কালুর পুত্র মুহিবুল্লাহ প্রকাশ নেজামের নেতৃত্বে দালাল চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে মানবপাচার করে আসছে। ধৃত নেজামের শ্বাশুরবাড়ি মহেশখালী কুতুবজোম এলাকায়। ফলে চকরিয়া এনে মহেশখালী হয়ে মানবপাচার করে। সর্বশেষ চকরিয়ার বরইতলী ইউনিয়নের পাহারতলী এলাকার আবদু শুক্কুরের পুত্র মো: ইউছুপ (২০) ও মৃত আবদু নবীর পুত্র মো: মনজুর আলম (২৩) এর কাছ থেকে ২লাখ টাকা করে আদায় করে ধৃত দালালরা। তারা চকরিয়া পেকুয়া, মহেশখালী,উখিয়া সহ বিভিন্ন এলাকা থেকে মালয়েশিয়ায় চাকুরী দেওয়ার নামে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে। স্থানীয় বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জানান, মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে চিহ্নিত দুই মানবপাচারকারীকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। ওইদিন তারা মালয়েশিয়ায় নিখোজ ছেলের উদ্ধারের কথা বলে মুক্তিপন আদায়ের চেষ্টা করেছিল।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, আটককৃত ২মানবপাচারকারীকে আদালতের মাধ্যমে আজ জেল হাজতে প্রেরণ করা হবে এবং তথ্য অনুসন্ধানে রিমান্ডের আবেদন জানানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।