২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবক গ্রেফতার

received_1830345643890335
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে ততৃীয় শ্রেনীতে পড়ুয়া ৯বছর বয়সের শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে দিদারুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে বদরখালী পুলিশ ফাঁড়ির আইসি এসআই মাহাবুবর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করেছেন। অভিযুক্ত যুবক দিদারুল ইসলাম ইউনিয়নের এক নম্বর ব্লকের নতুনঘোনা পাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে। আক্রান্ত ওই ছাত্রীর বাড়ি একই গ্রামে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত (তদন্ত) মো.কামরুল আজম বলেন, পথ আগলে অভিযুক্ত যুবক ওই শিশু ছাত্রীকে তুলে নিয়ে বাড়ির পাশে একটি নির্ঝনস্থানে ধর্ষন করে। এ ঘটনায় শিশুটির মামা মহিউদ্দিন রিয়াদ বাদি হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে এসআই মাহাবুবর রহমান অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে। তিনি বলেন, আক্রান্ত ওই ছাত্রীকে মেডিক্যাল চেকআপের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।