১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

চকরিয়ায় শিক্ষার্থী ভাই-বোনকে হত্যার চেষ্ঠা জড়িত বখাটেদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

 


চকরিয়ায় শিক্ষার্থী ভাই-বোনকে কুপিয়ে হত্যার চেষ্ঠার ঘটনায় জড়িত বখাটেসহ সহযোগিদের অবিলম্বে গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠি শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফাসিয়াখালীস্থ রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার সর্বস্থরের জনসাধারণ।
অনুষ্টিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের শিক্ষার্থী পাপিয়া ও তার ভাই হৃদয়কে কুপিয়ে হত্যার চেষ্টায় জড়িত বখাটেসহ অভিযুক্ত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতারপুর্বক আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় বড় ধরণের কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্টিত মানববন্ধনে শিক্ষকদের সাথে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন।
জানা গেছে, প্রথমে প্রেমের প্রস্তাব ও তাতে ব্যর্থ হয়ে পরে বিদ্যালয়ে যাওয়া আসার পথে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাপিয়া সুলতানা প্রিয়াকে (১৪) নানাভাবে উত্ত্যক্ত করতো স্থানীয় বখাটে যুবক ইসলাম ও তাঁর সহযোগি এরফান। এরই জের ধরে গত ২১ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয়ে মহান ভাষা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে অভিযুক্ত বখাটেরা জড়ো করে রাস্তায় গতিরোধ করে পাপিয়াকে কুপ্রস্তাব দেয়। এসময় ভিকটিম পাপিয়া ও তাঁর ছোটভাই একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম হৃদয় প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দুই ভাই-বোনকে পিটিয়ে ও এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে। এ ঘটনায় আহত দুই শিক্ষার্থীর মা চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আমেনা বেগম বাদি হয়ে ২৩ ফেব্রুয়ারী চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বখাটে ইসলাম, তার সহযোগি এরফানসহ ৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত শুনানী শেষে অভিযোগটি মামলা হিসেবে রুজু করতে চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেন।
আদালতে মামলা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সর্বশেষ অভিযুক্ত বখাটেরা বিদ্যালয়ে যাওয়ার পথে সর্বশেষ ২৬ ফেব্রুয়ারী সকালে গতিরোধ করে শিক্ষার্থী পাপিয়া ও তার ভাই হৃদয়াকে ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্ঠা করে। দ্বিতীয়বারের এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মা আমেনা বেগম বাদী হয়ে ৮জনকে অভিযুক্ত করে চকরিয়া উপজেলা সিনিয়র জুুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন।
অভিযুক্ত আসামীরা হলেন পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নিজপানখালী গ্রামের মো. হানিফের ছেলে বখাটে মোহাম্মদ ইসলাম, ইব্রাহিম, মোহাম্মদ আলীর ছেলে এরফান, বোরহান, আরমান উদ্দিন, মৃত আবদু ছালামের ছেলে মোহাম্মদ আলী ও আবুল হোসেন, মো: হানিফের স্ত্রী জন্নাত আরা বেগমকে।
বাদি আমেনা বেগমের অভিযোগটি আমলে নিয়ে ওইদিনই আদালতের বিচারক অভিযুক্ত ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানি জারি করেন। পরে আদালতের নির্দেশে থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি জন্নাত আরা বেগম ও আরমান উদ্দিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।