৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইটি বসতঘর পুড়ে ছাই

ফাইল ছবি

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের উত্তর সিকদার পাড়া এলাকায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দুইটি বাড়ির প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন স্থানীয় লোকজন। গতকাল সোমবার রাত সাড়ে ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও চকরিয়া দমকল বাহিনীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হওয়ায় আশপাশের অনেক বাড়ি ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৭ টার দিকে হঠাৎ করে ওই এলাকার আনোয়ারা বেগমের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত পাশের শফিকের বাড়িতে আগুল লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও বাড়ি দু’টির কোন মালামাল রক্ষা করা যায়নি। এতে ওই বাড়ি আগুনে পুড়ে যাওয়ার ফলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করছে স্থানীয় লোকজন।

এদিকে দমকল বাহিনী জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের সুত্র পাত হয়। এতে কেউ হতাহত হয়নি। বর্তমানে ওই বাড়ি দু’টির সদস্যরা খোলা আশাশের নিচে বসবাস করছে। স্থানীয় কাউন্সিলর বশিরুল আয়ুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।