১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় মৎস্য প্রকল্পের খামারঘরে দুর্বৃত্তদের আগুন, পুড়েছে ৮ টি ছাগল

images
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে একটি মৎস্য প্রকল্পের খামারঘরে রাতের আধাঁরে আগুন লাগিয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। আগুনে মুহুর্তে পুড়ে গেছে খামার ঘর ও ঘরের ভেতর থাকা আটটি পালিত ছাগলসহ বিপুল মালামাল। এতে মৎস্য প্রকল্পের ইজারাদারের প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় মৎস্য প্রকল্পের ইজারাদার ইউনিয়নের ২নম্বর ব্লকের সাতডালিয়া পাড়া গ্রামের মৃত জিন্নাত আলী ফকিরের ছেলে হাজী আইয়ুব আলী বাদি হয়ে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সাথে অভিযোগের কপি দেয়া হয়েছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বদরখালী ইউপি চেয়ারম্যানের কাছে।
ইজারাদার হাজী আইয়ুব আলী জানান, বদরখালী সমিতির মালিকানাধীণ বদরখালী বাজারের পশ্চিমে অবস্থিত খাই মৎস্য প্রকল্পটি তিনি দুইবছরের (২০১৪-১৫) জন্য সমিতি থেকে ইজারা নেন। পরে বিপুল টাকা বিনিয়োগ করে তিনি পোনা অবমুক্ত করে মৎস্য চাষ শুরু করেন। মৎস্য চাষের পাশাপাশি তিনি সেখানে ছাগল পালন করেন। ঘটনারদিন গত ৯মার্চ রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা কিছু দুর্বৃত্ত তার মৎস্য প্রকল্পের খামারঘরে হানা দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে মুহুর্তে খামারঘরের ভেতর থাকা পালিত আটটি ছাগল ও বিপুল মালামালসহ খামারঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তার (ইজারাদার) প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ অবস্থায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় সমিতির সাধারণ সম্পাদককে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
জানতে চাইলে বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ বলেন, বদরখালী সমিতির মালিকানাধীন একটি মৎস্য প্রকল্পের খামারঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি ইজারদার লিখিতভাবে ইউনিয়ন পরিষদকে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।