মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় ম্যাজিক গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মৌলভীরকুম এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল আরোহী হলো ডুলহাজারা ইউনিয়নের রিংভং ছগির শাহকাটা গ্রামের আবুল বশরের ছেলে মো. আরিফ (২৫)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়ার মৌলভীরকুম এলাকায় ম্যাজিক গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

এসময় মহাসড়কের মৌলভীরকুম এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুত গতির যাত্রীবাহী ম্যাজিক গাড়ি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় আরিফ।

এঘটনায় তার অপর সঙ্গী আবদুল হালিম বোখারী (১৭) গুরুতর আহত হয়। আহত আবুল হালিমকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন