১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় মোয়াজ্জিনকে কুপিয়ে জখম


চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কৃষ্ণাপর এলাকায় জমির বিরোধ নিয়ে আলিম উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ মোয়াজ্জিনকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা দিকে এ ঘটনা ঘটে। আহত আলিম উল্লাহ ওই এলাকার আবদুল নবীর ছেলে ও স্থানীয় মসজিদের মোয়াজ্জিন।
জানা গেছে,বুধবার সকালে আলিম উল্লাহ তার দখলিয় নিজ জমিতে চাষ করতে যায়। এসময় একই এলাকার শামশুল আলমের ছেলে রফিকুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কিরিচ দিয়ে কুপিয়ে আলিম উল্লাহকে আহত করে। এসময় ¯’ানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলার বিএমচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ আলম জানান, ১৫ শতক জমি নিয়ে আলিম উল্লাহ ও রফিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকবার সালিশ বৈঠক শেষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিম উল্লাহর পক্ষ রায় প্রচার করেন। বুধবার সকালে তার নিজ জমিতে চাষ করতে গলে রফিক তার দলবল নিয়ে সশস্ত্র হামলা চালায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.কামরুল আজম বলেন, এধরনের কোন খবর পাইনি। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যব¯’া নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।