৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর ইন্তেকাল, বৃহস্পতিবার জানাযা

 


চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালী আর নেই। বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম¯’ একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি……. রাজেউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি চেয়ারম্যান পাড়ার মরহুম আলহাজ আহম্মদ খাইরের বড় ছেলে এবং বর্তমানে কক্সবাজার শহরের বাহার ছড়ার অধিবাসি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দীর্ঘ চার দশক ধরে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসা ও খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হেলালী গত ১৯ ফেব্রুয়ারী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ও বাদে জোহরে চকরিয়ার খুটাখালী¯’ কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন স্কুল মাঠে পৃথক নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে খুটাখালী কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
এদিকে মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি সেতাফা গাফ্ফার, সহ-সভাপতি ড.লায়ন সানা উল্লাহ, লায়ন কমরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক হামিদ হোছাইনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।