১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালির ৩য় মৃত্যু বার্ষিকী ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন

 


মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা সংসদের প্রয়াত সাংগঠনিক কমান্ডার ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার লক্ষ্যারচর ইউনিয়নের বাসিন্দা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালির ৩য় মৃত্যুবার্ষিকী শনিবার (১১মার্চ) নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এদিন সকালে লক্ষ্যারচরস্থ ছিকলঘাট এলাকার মুক্তিযোদ্ধা কুঠির প্রাঙ্গনে পরিবারের পক্ষ থেকে খতমে কোরান, মিলাদ মাহফিল ও বিকালে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৮মার্চ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বাড়িতে জিয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৃহিত অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে কক্সবাজার জেলার ও চকরিয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্থরের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সর্বস্থরের জনসাধারণকে অংশ গ্রহনের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন মরহুমের বড়ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।