২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়ায় মাহমুদ খুনের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে যত অপচেষ্ঠার অভিযোগ!


চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী এলাকায় দিনদুপুরে চুরিকাঘাতে খুন হওয়া মোহাম্মদ হোসন প্রকাশ মাহমুদ হত্যাকান্ডের ঘটনাটি এবার ভিন্নখাতে প্রবাহিত করতে আসামি পক্ষের বিরুদ্ধে অপচেষ্ঠার অভিযোগ উঠেছে। আসামি ভেট্টুর স্ত্রী বাদী হয়ে ইতোমধ্যে নিহতের বাবা-মা ও ভাই-বোন এবং হত্যা মামলার সাক্ষীদের আসামি করে আদালতে পাল্টা মামলা দায়ের করার ঘটনায় এলাকার লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুমখালী গ্রামের বাসিন্দা জাকের আহমদের ছেলে মাহমুদকে গত ৯ ফেব্রুয়ারী সকালে স্থানীয় দোকানে বসে নাস্তা করার সময় প্রতিবেশি ভেট্টু প্রকাশ্যে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান মাহমুদ। অপরদিকে জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অভিযুক্ত ভেট্টুকে গ্রেফতার করে চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম ও এসআই জাহাংগীর আলমসহ পুলিশের একটিদল। হত্যাকান্ডের এ ঘটনায় নিহত মাহমুদের বাবা জাকের আহমদ বাদি হয়ে ওইদিন চকরিয়া থানায় ঘাতক ভেট্টুকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।
বাদি নিহতের বাবা জাকের আহমদ অভিযোগ করেছেন, তার ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আসামি ভেট্টুর স্ত্রী বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ তুলে আদালতে একটি পাল্টা মামলা করেছে আমাদের বিরুদ্ধে। ঘটনার দিন আমরা নিহত মাহমুদের লাশ নিয়ে থানা ও মর্গে ব্যস্ত থাকলেও মামলার আর্জিতে আসামি ভেট্টুর স্ত্রী তার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাটি দেখিয়েছে একইদিন একই সময়ে।
জানা গেছে, আসামি ভেট্টুর স্ত্রী বাদি হয়ে দায়ের করা পাল্টা মামলাটি আদালত তদন্তের চকরিয়া সমবায় কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। গত ১৩ মার্চ সকালে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামলার প্রাথমিক তদন্ত শুরু করেছেন। এ বাপারে নিহতের পরিবার আদালতের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।