১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় মার্কেটে ঢুকে হামলা, বিদ্যুত মিটার ভাংচুর, একজনকে কুপিয়ে জখম

চকরিয়া পৌর এলাকায় মার্কেটের ভেতরে লাগানো বিদ্যুতের মিটার ভাংচুর করা হয়েছে। এতে বাধা দেওয়ায় হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়েছে মার্কেট মালিকের ভাই মো: হারুনুর রশিদকে (২৭)। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত হারুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল ১৪ মে বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাগেছে, চিরিংগা ওয়াপদা সড়কের ডেভলেপার কোম্পানীর মাধ্যমে আমেনা শপিং সেন্টার মার্কেট নির্মাণ করেন ২নং ওয়ার্ডের শমসেরপাড়া এলাকার মৃত আব্বাস আহমদের ওয়ারিশগন ও তাদের চাচা ইদ্রিছ মিয়া গং। কিন্তু ডেভলেপারের কাছ থেকে ইদ্রিছ মিয়া গং অংশিদারিত্বের সব দোকান ঘর বুঝে নিয়ে উল্টো মরহুম আব্বাছ আহমদ গংয়ের অংশিদারে পাওয়া ৫টি দোকান ঘর জবর দখলে নিতে পায়তারা চালায়। সর্বশেষ আব্বার আহমদের পুত্র ছলিম উল্লাহ’র নামে সরকারী অনুমোদনপ্রাপ্ত বিদ্যুতের ত্রিপিচ নামের মিটার রোববার বিকালে বিদ্যুৎ অফিসের স্টাফরা মার্কেটের ভেতরের দোকানে লাগিয়ে দেন। কিন্তু ৩০মিনিট পর হঠাৎ অপর অংশিদার ইদ্রিছ মিয়া, তার স্ত্রী রূপজাহান, স্থানীয় নুরুল আবছার বাবুলু, ইব্রাহিম, আতিক, হাবিব সহ ১০-১২জনের একদল দূর্বৃত্ত মার্কেটে ঢুকে গ্রীলের তালা ভেঙ্গে মিটার ভাংচুর করে। তাদের বাধা দিতে গিলে হামলায় আহত হয়েছে মালিকের ভাই মো: হারুন। হারুনের বড় ভাই মো: ছলিম উল্লাহ জানিয়েছেন, হামলার ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।