১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় মামার হাতে ভাগিনা খুন

download

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সমবায় মার্কেটে প্রকাশ্যে গলা কেটে মোহাম্মদ পারভেজকে (২২) খুন করেছে তার আপন মামা। এ ঘটনায় ঘাতক নূরুল আলমকে মার্কেটের ব্যবসায়ীরা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ পারভেজ চকরিয়া পৌর এলাকার ৯নং রাজধানীপাড়ার শাহাব উদ্দিনের ছেলে।

নিহতের ছোট ভাই বাপ্পী  বলেন, ‘বুধবার উপজেলার মানিকপুর এলাকার একটি মেয়ের সঙ্গে তার বড় ভাই পারভেজের কাবিন হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার ভাই বিয়ের বাজার করতে চকরিয়া পৌরসভার সমবায় মার্কেটে যান। এ সময় মামা নূরুল আলম মার্কেটে ঢুকে পারভেজের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে সবার সামনেই ধারালো ক্ষুর দিয়ে তাকে গলা কেটে হত্যা করে।’

মার্কেটের ব্যবসায়ীরা পরে নূরুল আলমকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘তাদের মামা নূরুল আলম মদ ও জুয়ায় আসক্ত। মামাকে ভাল করার জন্য তারা অনেক চেষ্টা করেও পারেননি। বেশ কয়েকবার তাকে হাজতে দেওয়া হয়। বুধবারও তাকে (মামা) মাদকাসক্তির কারণে থানায় সোপর্দ করা হয়। তবে পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েই মামা বড় ভাইকে খুন করে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ছাড়া ঘাতক নূরুল আলম গণধোলাইয়ে আহত হওয়ায় তাকে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।