১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় মাতৃভাষা দিবস উদযাপনে দুর্নীতি বিরোধী শপথ নিলেন শিক্ষার্থী

 


মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চকরিয়া কেন্দ্রিয় শহীদ মিনারে আগত হাজারো শিক্ষার্র্থী জীবনে কোনদিন দুর্নীতি না করার শপথ নিলো। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-(টিআইবি)’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার ইয়েস গ্রুপ এ শপথের আয়োজন করে। শিক্ষার্থী, শিক্ষক ও আগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবু মোঃ বশিরুল আলম। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি সন্তুষ কুমার সুশীল, ইয়েস উপ-কমিটির আহবায়ক জিয়াউদ্দিন, সনাক সদস্য মুুহাব্বত চৌধুরী এবং ইয়েস ও স্বজন সদস্যবৃন্দ। এর আগে উপস্থিত সনাক সহ-সভাপতির নেতৃত্বে সনাক-স্বজন ও ইয়েস সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও শহীদ মিনার চত্বরে একুশের কবিতা পাঠের আয়োজন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।