৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় মাজারের ওরশ মাহফিলে গাঁজা সেবনে বাঁধা দেয়ায় হামলা, ৪ জন আহত


চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর (রা:) মাজারে বার্ষিক ওরশ মাহফিলে গাঁজা সেবনসহ অনৈতিক কাজে বাঁধা দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের মারধরে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আহত হয়েছে। তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলেও জসিম উদ্দিন নামের একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার রাত সাড়ে সাতটার দিকে দরগা রাস্তার মাথা এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা।
আহতরা হলেন স্থানীয় জাফর আহমদ বলির ছেলে আওয়ামীলীগ নেতা আনিসুল ইসলাম (২৯), আনোয়ার হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০), কাকারা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রাজিব (২৫) ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাবুল হাসান (২৮)।
আহতরা জানিয়েছেন, মাজারের ওরশ চলাকালে প্রকাশ্যে গাঁজা সেবনসহ অনৈতিক কাজ করে মাজারের পবিত্রতা নষ্ট করছিলেন কিছু লোক। বিষয়টি দেখে তাঁরা প্রতিবাদ করলে তাতে ক্ষিপ্ত হয়ে খাদেম ইদ্রিছ আহমদ, হত্যা মামলার আসামি রুহুল কাদের ও জামায়াত নেতা সরোয়ার আলমের নেতৃত্বে ১০-১২জনের একটি দল অতর্কিত হামলা চালায়। ওইসময় প্রতিবাদকারী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গুরুতর আহত হন। ঘটনার সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁেড় বলে অভিযোগ করেছেন আহতরা। ঘটনার পর পর তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পুর্বক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুল ইসলাম অহিদ এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনারুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।