১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় মহাসড়কে হাইওয়ে পুলিশের তল্লাসি: বাস থেকে চোলাই মদসহ গ্রেফতার-১

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা নামক এলাকায় অভিযান চালিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের একটিদল চট্রগ্রামগামী যাত্রীবাহী বাস থেকে দশ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। এসময় স্বপন ধর (৪০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উল্লেখিত স্থান থেকে যাত্রীবাসি বাস তল্লাসি করে পুলিশ ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত স্বপন ধর রামু উপজেলার উমখালী ধরপাড়া গ্রামের মৃত সুবল ধরের ছেলে বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) মো.রুহুল আমিন বলেন, গতকাল বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি রামু উপজেলা থেকে একব্যক্তি অভিনব কৌশলে বোতল ভর্তি করে মাদক পাচার করছে। তাৎক্ষনিক মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালায় তল্লাসি অভিযান চালিয়ে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাস থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওইসময় তার হেফাজত থেকে বোতল ভর্তি অন্তত ১০লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আইসি বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে চকরিয়া থানায় গতকাল রাতে একটি মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।