৯ জুলাই, ২০২৬ | ২৫ আষাঢ়, ১৪৩৩ | ২৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় মসজিদের ছাদ থেকে পড়ে স্কুলশিক্ষার্থী গুরুতর আহত

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌরশহরের ফুলতলা এলাকায় মসজিদের ছাদ থেকে পড়ে ইসফাকুল আবছার (১০) নামের ১ম শ্রেণীর এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১টায় ফুলতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত ইসফাকুল উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকার আশরাফুল মোস্তফার ছেলে ও চকরিয়া ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র। তার পিতা সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত আছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলতলা এলাকায় ভাড়া বাসা থেকে মসজিদে জুমার নামাজ পড়তে দোতালায় উঠে ইসফাক। ছাদের পাশে দাঁড়ানো অবস্থায় হঠাৎ পা পিচলে নিচে পড়ে যায় সে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।