২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় মরিচ ক্ষেত গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, দুই লাখ টাকার ক্ষতি

চকরিয়ায় রাতের আঁধারে কৃষকের মরিচ ক্ষেত গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা, এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় আবারও ব্যক্তিগত বিরোধের জেরধরে রাতের আধারে এক কৃষকের ৬০ শতক জমির মরিচ ক্ষেত গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এতে জমি মালিক ওই কৃষকের অন্তত ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদারপাড়া নয়াকাটা গ্রামের বিলে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক বাদী হয়ে গতকাল দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আইয়ুব আলী সওদাগর বর্গাচাষী হিসেবে স্থানীয় জমিদারের কাছ থেকে ৬০ শতক জমি লাগিয়ত নিয়ে চলতি মৌসুমে মরিচ চাষ করেন। মরিচের পাশাপাশি দীর্ঘকাল ধরে সিকদারপাড়া ষ্টেশনে তিনি খুচরা ব্যবসা করে আসছেন।

কৃষক আইয়ুব আলী অভিযোগ করেছেন, শত্রুতার জের ধরে স্থানীয় একটি মহলের নির্দেশে বৃহস্পতিবার ভোর রাতের দিকে ১০-১৫ জনের একদল দূর্বৃত্ত হানা দিয়ে ৬০শতক জমির মরিচ ক্ষেত গুড়িয়ে দেয়। এতে তাঁর প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী কৃষক।

উপজেলা কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, ব্যক্তিগত ভাবে কারো সাথে বিরোধ থাকলে তা ফসলের উপর নির্মমতা চালানো হবে এটা কখনও কাম্য নয়। মরিচ ক্ষেত নষ্ট করার বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনী প্রদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।