২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই, ১৫লাখ টাকার ক্ষতি

 

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বাড়ির ভেতর রক্ষিত নগদ ৫লাখ টাকা, কাপড়-চোপড়, ধান ও বিপুল পরিমাণ আসবাবপত্রসহ মালামাল পুড়ে প্রায় ১৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিগরপানখালী স্কুলপাড়া গ্রামে ঘটেছে এ অগ্নিকান্ডের ঘটনা। সকালে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়াররম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ও ইউপি সদস্য মুজিবুল হক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে। এ ব্যাপারে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ক্ষতিগ্রস্থ দুটি পরিবার হলো স্থানীয় মৃত আবুল ফজলের ছেলে আজিজুর রহমান (৬৫) ও তার ভাই ফজলুল রহমান (৬২)। পরিবার দুটির সদস্যরা কৃষক কাজ করে জীবিকা নির্বাহ করেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গ্রামের আজিজুর রহমানের বাড়িতে প্রথমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন মুর্হুতে ছড়িয়ে পড়ে পাশের ফজলুল রহমানের বাড়িতে। আগুন লাগার পর পরিবার সদস্যদের শোর চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে চেষ্ঠা করে। পরে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগে সব শেষ হয়ে যায় পরিবার দুটির।
ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আগুনে বাড়ি পুড়ে যাওয়া দুটি পরিবারই একেবারে নি:স্ব হয়ে গেছে। বেদনাদায়ক ঘটনা ঘটেছে আগুনে ফজলুল রহমানের ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য নিকট আত্মীয়, ব্যাংক ও সমিতি থেকে ধার দেনা করে আনা নগদ ৫লাখ টাকা পুড়ে যাওয়ার ঘটনাটি। সব মিলিয়ে পরিবার দুটি ১২ থেকে ১৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার দুটি যাতে পুনরায় মাথা গোঁজার ঠাই নিয়ে বেঁেচ থাকতে পারে সেইজন্য প্রশাসনের মাধ্যমে সহায়তা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়ে গতকাল রোববার সকালে ঘটনাস্থলে পৌছে উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ফজল করিম ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্থ পরিবার দুটির পাশে বিশেষ করে ক্যান্সার আক্রান্ত মেয়েটির সুচিকিৎসার জন্য এগিয়ে আসতে সমাজের বিত্তবান মানুষের কাছে আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।