৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ভূমি সেবায় জনদূর্ভোগ কমাতে মতবিনিময় সভা

চকরিয়ায় “ভূমি সেবায় অনিয়ম ও দীর্ঘসূত্রিতা দুর্নীতিকে উৎসাহিত করে, জন-দূর্ভোগ বাড়ায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রমের সূচনা অনুষ্ঠান মোহনা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবির উদ্যোগে আয়োজিত জন-দূর্ভোগ কমাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টিআইবির এরিয়া ম্যানেজার জসীম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম। এতে ভূমি সংক্রান্ত মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলম। এসময় উপজেলা প্রশাসন, আয়োজনকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীসহ উপজেলার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।