মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় ভুট্টো’র চুরিঘাতে যুবক খুন, খুনি আটক

শেয়ার করুন


কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামক যুবক নিহত হয়েছে। এঘটনায় ঘাতক আহমদ হোসেন প্রকাশ ভুট্টোকে আটক করেন পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড ডুমখালী মিঠাছড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনা

সূত্রে জানা যায়, ওই দিন সকালে স্থানীয় ডুমখালী খেলার মাঠ সংলগ্ন চায়ের দোকানে পাওনা টাকার জের ধরে মোহাম্মদ হোসেন ও সন্ত্রাসী ভেট্টুর মাঝে বাকবিন্ডা হয়। এক পার্যায়ে ভুট্টোর ছুরিকাঘাতে ডুমখালী গ্রামের জহির আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (৪২) গুরুতর আহত হয়। স্থানিয়রা আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
অপরদিকে ঘাতক আহমদ হোসেন ভুট্টো খুন করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহযোগিতায় স্থানীয় প্রশাসন তাকে আটক করেন।
পরে চকরিয়া থানার পুলিশের হাতে তুলে দেন ঘাতককে। সন্ত্রাসী আহমদ হোসেন ভুট্টো উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের মৃত আলতাজ আহমদের পুত্র ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আজম প্রিয় চট্টগ্রামকে বলেন ‘হত্যাকান্ডের ঘটনায় ঘাতককে আটক করা হয়েছে ।

শেয়ার করুন