৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ভিশন মেধাবৃত্তি পেয়েছে প্যানেল চেয়ারম্যান লিটুর মেয়ে ঐশী

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় ভিশন মেধাবৃত্তি পেয়েছেন চকরিয়া থানা সেন্টারস্থ শিশুবান্ধব বিদ্যালয় চকরিয়া বর্ণমালা একাডেমীর প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি কক্সবাজার জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর বড়মেয়ে জাহিয়া ইসলাম ঐশী। ২০১৭ সালে অনুষ্ঠিত ভিশন মেধাবৃত্তি পরীক্ষার ঘোষিত ফলাফলে ঐশী প্রাথমিক শাখায় প্রথম শ্রেণীতে এ গ্রেডে বৃত্তি লাভ করেছে। কৃতি শিক্ষার্থী ঐশী চলতিবছর প্রথম শ্রেণীতে পরপর দুটি বৃত্তি পেয়েছে।
তারমধ্যে “আলহাজ্ব ওসমান গণি সওদাগর স্মৃতি স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা” ২০১৭ এর ঘোষিত ফলাফলে কৃতি শিক্ষার্থী ঐশী প্রথম শ্রেণীতে ডায়মন্ড এপ্লাস গ্রেডে বৃত্তি লাভ করেন। সর্বশেষ ভিশন মেধা বৃত্তি পরীক্ষায় এ গ্রেডে বৃত্তি পেয়েছেন ঐশী।
এদিকে জাহিয়া ইসলাম ঐশী পরপর দুটি বৃত্তিলাে খুবই আনন্দিত তাঁর বাবা কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ও মাতা গৃহিনী দিলসাদ খানম। এই সাফল্যে তাঁরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি ভবিষ্যতে লেখাপড়ায় যাতে মেয়ের ভাল ফলাফলের ধারাবাকিতা অব্যাহত থাকে সেইজন্য বাবা-মা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধায়ীসহ সকলের দোয়া কামনা করেছেন। অপরদিকে কৃতি শিক্ষার্থী জাহিয়া ইসলাম ঐশীর অসাধারণ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম ও চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।