১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় ভক্সি গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী স্কুলের শিক্ষার্থী নিহত

 


চকরিয়া উপজেলার মালুমঘাট পুলিশ ফাড়ির সামনে ভক্সি গাড়ির ধাক্কায় বাইতুল ইসলাম (১৫) নামের সাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সাইকেল চালিয়ে বিদ্যালয় থেকে নানার বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট পুলিশ ফাড়ির সামনে পৌছলে ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয় ঘাতক গাড়িটি। নিহত বাইতুল ইসলাম উপজেলার মানিকপুর ইউনিয়নের ওমর মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার শাহালমের ছেলে দিদারুল ইসলামের মালিকানাধীন একটি ভক্সি গাড়ি চকরিয়া সদর থেকে ডুলাহাজারা আসছিলেন। ওইসময় গাড়িটি মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পেছন থেকে বাইকেল চালিয়ে আসা স্কুল ছাত্র বাইতুলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাইতুল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর পর ভক্সি গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার পরপর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি আটকের চেষ্ঠা চলছে বলে জানিয়েছেন তিনি। নিহত ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।