৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় বিদ্যালয়ে হামলা-ভাংচুর: প্রধান শিক্ষককে মারধর, টাকা ছিনতাই

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওইসময় হামলাকারীরা প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে মারধর করে অফিসের ড্রয়ার ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা লুটে নিয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে ঘটেছে এ হামলার ঘটনা। এ ঘটনায় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদি হয়ে গতকাল চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটিতে স্থানীয় সিকদারপাড়া গ্রামের মমতাজ আহমদের ছেলে হাসনাত ইউছুপ ও মোহাম্মদ ইব্রাহিমকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও এজাহারে ১৫-১৬জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আহত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (৫২) জানান, অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে তাকে বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতসহ নানাভাবে সুযোগ দিতে চাপ দিয়ে আসছিলো। তাদের কথা মতো তিনি চলতে অপারগতা প্রকাশ করায় তাকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বারবার হুমকি দিয়ে আসছে। সর্বশেষ শনিবার দুপুরে তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে বসা অবস্থায় অভিযুক্তরা দলবদ্ধ হয়ে সেখানে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। ওইসময় তাকে বেদড়ক মারধর করে হামলাকারীরা।

প্রধান শিক্ষক অভিযোগ করেছেন, হামলার সময় অভিযুক্তরা অফিস কক্ষের টেবিলের ড্রয়ারে থাকা (শিক্ষার্থীর মাসিক ও পরীক্ষার ফ্রি বাবত) নগদ ৩৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। ওইসময় ভাংচুর বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও ডকুমেন্ট নষ্ট করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যালয়ে ঢুকে হামলা ও প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।