১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চকরিয়ায় পুকুরে ডুবে মারা গেছে শিশু শিক্ষার্থী ছাবিল।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নূর আবতাউল ছাবিল (৭) নামের এক শিশু শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। নিহত ছাবিল উপজেলার পূূর্ববড় ভেওলা ইউনিয়নস্থ বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র এবং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মাবিয়া বাপের পাড়া এলাকার মোহাম্মদ জাহেদের ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রতিবেশি লোকজন জানিয়েছেন, শুক্রবার বিকালে শিক্ষার্থী ছাবিল খেলাধুলা করে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পুকুরে নিজে নিজে গোসল করতে নামে। ওইসময় সে পুকুরে মাঝে চলে গেলে হঠাৎ করে ডুবে যায়। সন্ধ্যার দিকে ছাবিল বাড়ি ফিরে না আসলে মা ও পরিবারের অন্যরা অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পুকুরে ছাবিলকে পানিতে ভাসতে দেখে।
এ সময় মায়ের আত্মচিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ছাবিলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দূলাল। তিনি বলেন, পরিবারের সদস্যদের অগোচরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এদিকে শিশু শিক্ষার্থী ছাবিলের অকাল মৃত্যুতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।