২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়ায় বাস-ম্যাজিক গাড়ি মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত-৭

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ম্যাজিক গাড়ি ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ মারা না গেলেও ম্যাজিক গাড়ির চালকসহ ৬ যাত্রী আহত হয়েছে বলে চিরিংগা হাইওয়ে পুলিশ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১১টার দিকে চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- কক্সবাজারের ঈদগাঁ এলাকার আবদুল্লাহ (২৫), চকরিয়া খুটাখালীর এলাকার এবং ম্যাজিক গাড়ির চালক শাহজাহান (৩৫), একই এলাকার আমির হোসেন (৩৫), একই্ এলাকার মো.আমিন (৩৭), ওসমান (২৮) ও লক্ষ্যারচরের মহিউদ্দিন (২০) এবং বরইতলীর তৌহিদ (২৫)।

চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে চিরিংগা স্টেশন থেকে যাত্রীবাহি হানিফ পরিবহণের বাসটি চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ গেইট এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাজিক গাড়ির ৬-৭জন যাত্রী আহত হয়। ম্যাজিক গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায়।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.আবুল হাশেম মজুমদার বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।