১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪  

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার আজিজনগর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৫ জন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়ার স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারগামী যাত্রীবাহি একটি শ্যামলী পরিবহণের সাথে চট্টগ্রামমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে এক জন মারা যায়। নিহতরা হলেন-উখিয়ার দরগাবিল এলাকার বাদশা মিয়ার ছেলে আলি আকবর (১৯), একই উপজেলার হাতিমোরা এলাকার মীর আহম্মদের ছেলে সাহাবুদ্দিন (১৮), একই এলাকার গফুর মিয়ার ছেলে হারুনুর রশীদ (১৬) ও রামু খুনিয়াপালং এর শামছুল আলমের ছেলে মাইক্রোবাস চালক জয়নাল আবেদিন (২৫)।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) জিএম মহিউদ্দিন জানান, যাত্রীবাহী একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি হারবাংয়ের গয়ালমারা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি নোহা মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী আরেকটি নোহা মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় শ্যামলী বাসটি খাদে পড়ে যায়। ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আরেকজন হাসপাতালে মারা গেছেন।
চকরিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।