১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় বাসের ভেতর থেকে ইয়াবা উদ্ধার, হেলপার গ্রেপ্তার


চকরিয়ায় যাত্রীবাহি শাহ আমিন চেয়ারকোচের ইঞ্জিল বক্সের ভেতর থেকে তিন হাজার ৬০০ পিস্ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসটি ফেলে চালক পালিয়ে গেলেও পুলিশ হেলপার মোহাম্মদ আজিমকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত আজিম চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আহমদ ছোবহানের ছেলে।
গত সোমবার বিকাল পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার হাসেরদিঘীস্থ সেনা ক্যাম্পের অদুরে ফাঁসিয়াখালী গর্জন বাগান এলাকায় পুলিশ বাসের ভেতর এ তল্লাসি অভিযান পরিচালনা করেন।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সোমবার দুপুরে সোর্স মারফত জানতে পারি কক্সবাজার থেকে শাহ আমিন বাসে করে ইয়াবার একটি চালান আসছে। তাৎক্ষনিক কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম ও আমার (ওসি) নেতৃত্ব পুলিশের একটিদল মহাসড়কে অবস্থান নিই। বিকাল ৫টার দিকে শাহ আমিন পরিবহনের গাড়িটি অনুকুলস্থলে পৌঁছলে আটক করে তাতে তল্লাসি অভিযান চালানো হয়। এ সময় বাসের ইঞ্জিল বাক্সের ভেতর থেকে তিন হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে বাসের হেলপার আজিমকে গ্রেপ্তার করা হয়। তবে বাসে চালক কৌশলে পালিয়ে যান। ওসি বলেন, এ ঘটনায় বাসের চালক ও তাঁর হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।