২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় বসতভিটা দখলে দুর্বৃত্তদের হামলা বাড়িতে ভাংচুর, ২ নারীকে পিটিয়ে আহত

 


চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় বসতভিটার জায়গা দখলে প্রতিপক্ষের ভাড়াটে দুর্বৃত্তরা হামলা চালিয়ে একটি পরিবারের বসতবাড়িতে ব্যাপক ভাংচুর করেছে। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে মারধরে দুই নারীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকুপুকুরিয়াস্থ বালাগুল উলুম মাদরাসার পাশের এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত দুই নারীকে গুরুতর অবস্থায় চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্রান্ত পরিবারের গৃহকর্তা স্থানীয় সামসুল আলমের ছেলে মোহাম্মদ হোসেন পুতু জানান, পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকপুকুরিয়াস্থ বালাগুল উলুম মাদরাসার পাশে পৈত্রিক ও ক্রয়কৃত ৩৪ শতক জায়গায় বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘ বছর ধরে শান্তিপুর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু তার পরিবারের ওই জায়গার ভেতর নিজেদের জায়গা আছে দাবি করে কিছুদিন ধরে ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী এলাকার গুল হোসেনের ছেলে বাদশা মিয়াসহ একটি চক্র বসতভিটার জায়গা দখলের জন্য নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছে।
ভুক্তভোগী মোহাম্মদ হোসেন পুতু অভিযোগ করেছেন, দখল চেষ্টার জের ধরে সর্বশেষ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত বাদশা মিয়া, তার সহযোগি আবদুল আজিজ পুতু ড্রাইভার, শাহেনা বেগম, বাদশা মিয়ার স্ত্রী সাকেরা বেগম ও আবদুল আজিজের স্ত্রী মোতাহেরা বেগম সহ ১০-১২জনের একটি দুর্বৃত্তদল হঠাৎ করে হামলা করে। এসময় তাঁরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।
গৃহকর্তা মোহাম্মদ হোসেন পুতু জানান, ঘটনার সময় হামলাকারী দুর্বৃত্তদের বাঁধা দিতে গেলে তার বোন মোস্তাফা খাতুন (৫৫) ও শহিদুল ইসলামের স্ত্রী ছেনুয়ারা বেগম (৩৫) কে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পরপর খবর পেয়ে চকরিয়া থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আহত দুই নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। হামলার এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের গৃহকর্তা মোহাম্মদ হোসেন পুতু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।