২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় বসতঘরে হামলা ও ভাঙচুর, আহত-৫

চকরিয়া হাঁসেরদিঘি এলাকায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত দুই সহোদর।

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘি এলাকায় তুচ্ছ ঘটনার জেরে দিনদুপুরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৫সদস্য গুরুতর আহত হয়েছে। এসময় হামলাকারী দুর্বৃত্তরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আক্রান্ত পরিবারটির গৃহকর্তা দেলোয়ার হোসেন (৫৫), তাঁর ছেলে বেলাল উদ্দিন (৩০) ও জালাল উদ্দিন (২৮), জালালের স্ত্রী রুহানা আক্তার (২৪) ও দেলোয়ার হোসেনের কন্যা শাহিনা আক্তার (১২)।
আক্রান্ত পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার জমির উদ্দিন ও তাঁর ভাই সামসুদ্দিন, নাজেম ড্রাইভারসহ ১৮-২০জনের একটি দুর্বৃত্তদল তুচ্ছ ঘটনার জেরে একই গ্রামের দেলোয়ার হোসেনের বসতবাড়িতে হামলা ও লুটপাট চালায়।

আহত দেলোয়ার হোসেন বলেন, ‘ছাইরাখালীর অপকর্মের হোতা জমির উদ্দিন ও তাঁর পাঁচ ভাইসহ ২০জনের একটি দল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্তকিতভাবে তাঁর বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এসময় বসতঘরে রক্ষিত প্রায় ৫৭হাজার টাকা ও স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়।’


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘হাঁসেরদিঘিতে বসতঘরে হামলা ঘটনার মৌখিকভাবে শুনেছি। এব্যাপারে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।