৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় বর্ণমালা একাডেমীতে নতুন বই উৎসবে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থীরা

 


চকরিয়া উপজেলার থানা সেন্টার এলাকার মনোরম পরিবেশে অবস্থিত অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমীতে পহেলা জানুয়ারী সকালে বই উৎসব অনুষ্টিত হয়েছে। বছরের প্রথমদিনে হাতে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। এদিন বর্ণমালা ক্যাম্পাসে বই উৎসব অনুষ্টানে প্রথম থেকে ৮ম শ্রেণীর অন্তত চার শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল। এসময় উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমীর অধ্যক্ষ নুরুল হোছাইন বিকম বিএড, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হোসেন, শিক্ষক আপন শর্মা, সিরাজুল গনী ছোটন, আবদুল্লাহ আল ফারুক লোটাস, আবু ছাদেক মো.রুবেল, অনুপ দাশ, নয়ন চৌধুরী, সাজ্জাদ হোসেন নাঈম প্রমুখ। এছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমীর সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।
জানা গেছে, ২০১৬ সালে অনুষ্টিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে কক্সবাজারের চকরিয়ায় বরাবরের মতো শতভাগ পাস করে উপজেলার শীর্ষস্থানের কৃতিত্ব ধরে রেখেছে থানা সেন্টার এলাকায় অবস্থিত বর্ণমালা একাডেমীর শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি ও পিইসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফলে পিইসিতে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন এপ্লাস, ১৩ জন জিপিএ ফোর, একজন এ মাইনাস পেয়ে শতভাগ পাস করেন। এছাড়া জেএসসিতে অংশ নেওয়া ২০ জনের মধ্যে এপ্লাস পেয়েছেন ৫ জন, এ পেয়েছেন ১৩ জন এবং এ মাইনাস পেয়েছেন ২ জন শিক্ষার্থী।
উপজেলার সাংস্কৃতি সমৃদ্ধ স্কুল বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশীদ দুলাল বরাবরের মতো এবারও বর্ণমালা একাডেমি হতে সকল পরীক্ষার্থী শতভাগ পাস করে সাফল্য ধরে রাখতে সক্ষম হওয়ায় স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহলকে অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।