১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় বরযাত্রীর আগেই বিয়ে বাড়িতে হাজির ইউএনও, বন্ধ করলেন বাল্য বিয়ে

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের হস্তক্ষেপে ৮ম শ্রেণীতে পড়ুয়া জেএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।এর আগে পরিবারের লোকজন বিয়ের দিনক্ষণ ঠিক করেন, সেই আলোকে সকল প্রস্তুতিও সম্পন্ন করে ফেলে বর ও কনেপক্ষ। সোমবার রাতে মেহেদী অনুষ্ঠানও সম্পন্ন করা হয়েছে কনের বাড়িতে। ২১নভেম্বর মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে প্রশাসন স্কুল পড়ুয়া ছাত্রীর এ বাল্যবিবাহ বন্ধ করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া জেএসসি পরীক্ষার ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক সাবরিন বেগম(১৫) সঙ্গে মঙ্গলবার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রিংভং সোয়াজনিয়া এলাকার বেলাল উদ্দিন নামের এক যুবকের সঙ্গে।বিষয়টি জানার পর এই বিয়ে বন্ধের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। বাল্যবিবাহের খবর পেয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, চকরিয়া থানার উপ-পরিদর্শক মো.আলমগীরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কনের বাড়িতে ছুটে যান এবং এ বাল্যবিবাহ বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার রতন কান্তি দাশ জানান, মঙ্গলবার বাল্যবিবাহ অনুষ্ঠান চলার খবর পাওয়া মাত্রই ফাঁসিয়াখালী ৭নম্বর ওয়ার্ডের অপ্রাপ্ত বয়স্ক স্কুলছাত্রী সাবরিনা বিয়ে বন্ধ করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।এসময় বিয়ে অনুষ্টানে বাল্যবিয়ের নানা কুফল সম্পর্কে অবহিত করা হয় মেয়ের বাবাসহ পরিবার সদস্যদের।এতে বাবাসহ পরিবার সদস্যরাই উদ্যোগ নেন বিয়ে বন্ধের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।