মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় বনায়ন দখলের চেষ্টা ১৫ নতুন অবৈধ বসতি উচ্ছেদ

শেয়ার করুন

SAM_0126
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় সামাজিক বনায়নের জায়গা দখল চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বনকর্মীরা ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে অন্তত ১৫টি নতুন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বনকর্মীরা এ অভিযান পরিচালনা করেন।
ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো.মামুন মিয়া বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের অধীন পাগলিরবিল এলাকায় সামাজিক বনায়নের বিপুল জায়গা স্থানীয় প্রভাবশালী চক্র কয়েকদিনের ব্যবধানে দখল করে নেন। খবর পেয়ে শনিবার সকালে বনায়ন কমিটির সভাপতি শাহেদ মীরজাদার নেতৃত্বে উপকারভোগী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলম ও যুবলীগের সভাপতি মোহাম্মদ এহেছানসহ নেতাকর্মীদের সহযোগিতায় বনকর্মী ও ভিলেজারদের নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় বনায়নের ভেতর নতুন করে গড়ে তোলা ছোট-বড় অন্তত ১৫টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।

শেয়ার করুন