৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্কে হামলা, সীমানা প্রাচীর ও ২৬টি পিলার ভাংচুর

 


চকরিয়ায় দিনদুপুরে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি দখলবাজ চক্রের ইন্ধনে মঙ্গলবাল বেলা ১১টার দিকে চিহিৃত দুর্বৃত্তদল জড়ো হয়ে পার্কে ঢুকে হামলা শুরু করে। এসময় তাঁরা পার্কের কুমির বেষ্টনীর পেছনের নির্মাণাধীণ সীমানা প্রাচীর ও ২৬টি পিলার ভাংচুর করে মাটিতে গুড়িয়ে দিয়েছে। ঘটনার সময় সেখান থেকে নির্মাণ কাজে ব্যবহৃত প্রায় ৬৫বস্তা সিমেন্ট ও বিপুল পরিমাণ রডসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন কাজের ঠিকাদার পিয়ারুল ইসলাম ও কামাল উদ্দিন মেম্বার।
পার্কের ভেতরে ঢুকে হামলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান ও সাফারি পার্কের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। পরে হামলাকারী দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হামলায় জড়িতদের সনাক্ত করে আজ বুধবার সকালে পরিষদের এব্যাপারে বৈঠকের জন্য ডেকেছেন।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন বলেন, সাফারি পার্কের চারিদিকে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে কয়েকবছর ধরে। পার্কের কুমির বেষ্টনীর পেছনের একটি জায়গা নিয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে সাফারি পার্কের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্মাণ কাজে বাঁধা দিচ্ছে। তিনি বলেন, ঘটনাটি জানার পর কয়েকদিন আগে বাধাঁদানকারী পক্ষের সাথে আমি বৈঠক করি। তাদের কথা মতো শশ^ানের জন্য জায়গা খালী রেখে অবশিষ্ট জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিই। কিন্তু মঙ্গলবার সকালে কাজ চলাকালে ফের বাঁধাদানকারী লোকজন পার্কে ঢুকে সীমানা প্রাচীর ও বেশকিছু নির্মাণাধীন পিলার ভাংচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বিষয়টি নিয়ে সুষ্ঠভাবে সমাধানের জন্য বুধবার তাদেরকে পরিষদে ঢেকে আসতে বলেছি।
ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.মোরশেদুল আলম বলেন, সরকারি জায়গা দখলে নিয়ে স্থানীয় লোকজন উল্টো পার্কের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে। মঙ্গলবার সকালে সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলাকালীন সময়ে কিছু লোক পার্কে ঢুকে অতর্কিত হামলা করে। এসময় তাঁরা বেশ কিছু সীমানা পিলার ভেঙ্গে দেয়। তিনি বলেন, ঘটনাটি তাৎক্ষনিক উধর্বতন প্রশাসনকে অবহিত করা হয়েছে। সরকারি উন্নয়ন কাজে বাঁধা এবং হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।