২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারী পার্কে ছিনতাই: পর্যটক দম্পতিকে ছুরিকাঘাত

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ডুলহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে স্বপরিবারে বেড়াতে গিয়ে পার্কের ভেতর দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক পর্যটক দম্পতি। এসময় ছিনতাইকরীদের ছুকিাঘাত ও পিটুনীতে পর্যটক দম্পতিসহ পরিবারের চার সদস্য আহত হয়েছে। তাদের কাছ থেকে ওইসময় দুইটি মোবাইল সেট, স্বর্ণালংকার ও নগদ ১২হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারী দল। গতকাল শুক্রবার (৩নভেম্বর) দুপর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার পর্যটক বেলাল উদ্দিন জানান, গত ৩দিন আগে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ভুমুরিয়াঘোনা নিজ বাড়ি থেকে চকরিয়ায় শশুড় বাড়িতে স্বপরিবারে বেড়াতে আসেন তিনি। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুলহাজারা বঙ্গুবন্ধু সাফারী পার্কে স্ব পরিবারে বেড়াতে যান তারা। পার্কের নিয়ম অনুযায়ী যথারিতি টিকেট কেটেই তারা ভেতরে প্রবেশ করেন।

তিনি আরো জানান, পার্কের বেশ কয়েকটি দর্শনীয়স্থান দেখে জলহস্থি বেষ্টনির দিকে আগাতেই ৪-৫জন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকরীরা পর্যটক দম্পতিদেরকে চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের সবকিছু দিয়ে দিতে বলেন। এসময় তারা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকরীরা পর্যটক বেলাল উদ্দিনকে ছুরিকাঘাত করে দুইটি মোবাইল,স্বর্ণালংকার ও ১২হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও মারধর করে ছিনতাইকারীরা।
আহত বেলাল উদ্দিন ও তারা পরিবারের সদস্যরা মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর শশুর নাজিম উদ্দিন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সাফারি পার্কের পর্যটক দম্পতি আক্রান্ত হওয়ার ঘটনাটি আমাকে স্থানীয় ইউপি (ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান অবগত করেছেন। তবে এ ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। ওসি বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।