১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় ফোনে চাঁদা দাবির ঘটনায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্ঠা

চকরিয়া উপজেলার খুটাখালীতে কাঁকড়া ব্যবসায়ীকে মারধর করে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় ইউনিয়নের লালগোলাস্থ জকরিয়ার কাঁকড়া ফিশারিতে ঘটে এ ঘটনা। এতে গুরুত্বর আহত হয়েছ মো: সেলিম (৩০) নামের এক ব্যবসায়ী। সে বর্ণিত ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাককুম পাড়ার ছালেহ আহমদের পুত্র। তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, ইউনিয়নের লালগোলাস্থ জকরিয়ার কাঁকড়া ফিশারিতে মো: সেলিম কাজ করেন। প্রতিদিন পাশ্ববর্তী ঘেরে কাঁকড়ার (চাই) ফাদ বসার কাজে সে ব্যস্থ থাকে। সম্প্রতি কাঁকড়া ব্যবসায়ী জকরিয়াকে মোবাইলে অজ্ঞাত নামা নাম্বার থেকে ফোন করে চাঁদা দাবী করেন স্থানীয় ক‘জন যুবক। চাঁদা দাবীকে কেন্দ্র করে শুক্রবার সকালে জকরিয়ার ফিশারিতে এসে মো: সেলিমকে মারধর করে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। কাঁকড়া ফিশারির মালিক জকরিয়ার অভিযোগ, কাঠালিয়া পাহাড়ের ফরিদ, নাইফর ঘোনার আমিন ও বাককুম পাড়ার এনামের নেতৃত্ব সেলিমকে মারধর করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।