২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ফিরলেন চার চীনা নাগরিক, বাড়ি লকডাউন,

চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় চার চীনা নাগরিক ভোর রাতে গোপনে গ্রামে প্রবেশ করেছে এক বাসায় এমন খবর পেয়ে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।

পরে ওই বাড়িটি লকডাউন করে চার চীনা নাগরিক ও বাড়ির অন্যান্য সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। পাশাপাশি বাড়িতে লাল পতাকা উঁচিয়ে দিয়ে গ্রাম পুলিশের পাহারা বসিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

জানা যায়, এসব নাগরিক ঢাকা থেকে সড়কপথে আসার সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে বুধবার রাতেই অনেকটা গোপনে চকরিয়ার বাসায় চলে আসে। উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশনের পূর্ব পাশের আওয়ামী লীগ নেতা ছরওয়ার আলমের মালিকানাধীন বাড়িটি লকডাউন করা হয়। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, থানার ওসি মো. হাবিবুর রহমান, সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন বাবুল, উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হক প্রমুখ। চীনা নাগরিকেরা কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুত প্রকল্পের কাজে নিয়োজিত বলে জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, চারজন চীনা নাগরিক ঢাকা থেকে বুধবার রাতে গোপনে চকরিয়ায় ফিরে আসার খবর পাই এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আপাতত কক্সবাজারে বিদেশী কোন নাগরিক প্রবেশ করতে পারবে না। কিন্তু চারজন চীনা নাগরিক ঢাকা থেকে সড়কপথ হয়ে আসার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোষ্টগুলোতে মিথ্যা তথ্য দিয়ে চকরিয়ায় আসার খবরে পেয়ে অবস্থান করা বাড়িটি লকডাউন করা হয়। একইসাথে চীনের এসব নাগরিক ও বাড়ির অন্যান্য পরিবারের সদস্যদের একই ভবনে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।