২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় ফার্মেসীতে অভিযান: ৭০ হাজার টাকা জরিমানা

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮টি ফার্মেসী থেকে ৭০ হাজার ও একটি ভাসমান থেকে ৫’শ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

গতকাল সোমবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান চালানো হয়। আদালতের সেরেস্তদার রতন কান্তি দাশ জানান, অভিযানের সময় আদালত ৮টি ফার্মেসী ও একটি ভাসমান দোকানে অভিযান পরিচালনা করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরউদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মেয়াদউত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ওষুধের ফ্রিজে গরুর মাংস রাখাসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন ফার্মেসীকে ৭০ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।