৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে কলেজ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

 


চকরিয়ায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আছমাউল হুসনা মুন্নি নামের এক কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুর দুইটার দিকে চকরিয়া বিদ্যুৎ অফিসের সামনের সড়কে গতিরোধ করে ২-৩জনের দুর্বৃত্তদল ওই ছাত্রীকে একটি সিএনজি গাড়িতে তুলে নিয়ে গেছে। অপহৃত ছাত্রী আছমা চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিন লোটনী এলাকার আবদু ছালামের মেয়ে।
এ ঘটনায় ছাত্রীর বাবা আবদু ছালাম বাদি হয়ে মঙ্গলবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের কামাল উদ্দিনের ছেলে জাফর আলম প্রকাশ জাফর ড্রাইভার (৩৩) সহ আরো ৩জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অপহরণকারী জাফর আলম চকরিয়া বিদ্যুত সরবরাহ কেন্দ্রের গাড়ি চালক।
এজাহারে বাদি আবদু ছালাম জানান, তার মেয়ে আছমাউল হুসনা চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। বাড়ি থেকে কলেজে যাওয়া আসার পথে কয়েকমাস ধরে অভিযুক্ত আসামি জাফর আলম নানাভাবে রাস্তায় গতিরোধ করে তাকে প্রায়সময় প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করে আসছিলেন। কিছুদিন আগে তাকে বিয়ের প্রস্তাব দেয় বখাটে জাফর। তাঁর প্রস্তাব প্রত্যাখান করলে সর্বশেষ গত সোমবার দুপুর ২টার দিকে ছাত্রী আছমা প্রাইভেট পড়তে চকরিয়া সদরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত জাফর আলমের নেতৃত্বে ২-৩জন দুর্বৃত্ত গতিরোধ করে একটি সিএনজি গাড়িতে তুলে তাকে অপহরণ করে নিয়ে যায়।
চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, অপহরণের অভিযোগে ছাত্রীর বাবা বাদি হয়ে এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ওই ছাত্রীকে উদ্ধার ও জড়িতদেরকে গ্রেফতারে থানার একজনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।