৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে ৪৮ভুমিহীন পরিবার পেল খাসজমির দলিল

 


চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়নের ৪৮ ভুমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুর দেড়টায় উপজেলা ভুমি অফিস কার্যালয়ে এসব ভুমিহীনদের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয় ।
চকরিয়া সহকারী কমিশনার (ভুমি) ও খাস জমি বন্দোবস্তি কমিটির সদস্য সচিব মো.দিদারুল আলম বলেন, উপজেলার কোণাখালী ইউনিয়নের ৪৮টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৬একর ১৮ শতক কৃষি খাস জমি বন্দোবস্তি দেয়া হয়েছে। এসব জমি পেতে ওইসব পরিবারকে একটি টাকাও সরকারকে দিতে হয়নি। জমি রেজিস্ট্রিতে শুধুমাত্র ১শত টাকা খরচ করতে হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাস জমি বন্দোবস্তি কমিটির সভাপতি মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের সহায়তায় এক বছর যাচাই-বাছাই শেষে উপজেলার কোণাখালী ইউনিয়নের ৪৮টি ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমি বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল দেশে যাতে কোন পরিবার ভুমিহীন না থাকে। সেজন্য প্রতিটি ইউনিয়নের খাস জমি খুঁজে বের করে ওইসব জমিতে ভুমিহীন পরিবারদের মাঝে ভাগ করে বরাদ্দ দেয়া হবে।
এসময় কৃষি খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন, ভুমি অফিসের কানুনগো শান্তি বসু চাকমা, প্রধান সহকারী মিলন বড়–য়া, নাজির তপন কান্তি পাল, সার্ভেয়ার মো.শাখাওয়াত হোসেন ও পুর্ববড় ভেওলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা হেলাল উদ্দিন সহ স্থানীয় সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।