৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ৩, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনজন মাদক কারবারি ও সন্ত্রাসী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের পরিচয় নিশ্চিতে তথ্য সংগ্রহ করছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৪৪ হাজার পিছ ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড গুলির খোসা।

এ সময় আহত হয়েছেন ওসিসহ ৪ জন পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যরা হলেন- চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম, কনষ্টেবল সাজ্জাদ হোসেন ও মো. সবুজ।

সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) ভোর রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান হাতবদলের খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ পাহাড়ি এলাকা আমতলী গর্জন বাগানের ভেতর পুলিশ অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারি-সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি বিনিময় করেন।

এ সময় নিহত হন তিনজন ইয়াবা কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী। আহত হয় আরো ৪ জন পুলিশ সদস্য। এবং আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদে পুলিশ অভিযানে গেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা তিনজন মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হচ্ছে বলেও জানান ওসি হাবিবুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।