মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় পিকনিকের বাস- মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত, আহত ৩

শেয়ার করুন

 

চকরিয়া উপজেলার হারবাং ইনানি রিসোর্ট এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৭) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাইক্রেবাসের আরো তিন যাত্রী। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এনামুল হক চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত আবদুর রশীদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত এনামুল হকের চাচা সিরাজুল ইসলাম জানান, এনাম গত বৃহস্পতিবার বাড়ীতে আসেন, শনিবার সকালে সে কর্ম¯’লে যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসে করে চট্টগ্রাম যা”িছলেন। তার এক বছর বয়সি এক শিশু সন্তান রয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়া থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস চট্টগ্রাম যা”িছল। মাইক্রোবাসটি উপজেলার হারবাং ইনানি রিসোর্ট এলাকায় পৌছলে কক্সবাজারগামী শাহজালাল পরিবহনের পিকনিকের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী এনামুল হক ঘটনা¯’লে মারা যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি এসআই আবুল হাশেম মজুমদার জানান, নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন