মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পিকআপ ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার ৪ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকার জাফর আলমের ছেলে ইমামুল হক (৫০), চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড রাজধানী পাড়া এলাকার আকবর আহমদের ছেলে মো. বাহাদুর (২৮), একই এলাকার আবুল হাশেমের ছেলে সোনা মিয়া (২৬) ও আলী আকবরের ছেলে আমির হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে মহেশখালী থেকে চিরিঙ্গা আসার পথে রামপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে বিপরীতমূখী পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত ইমামুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ রয়েছে।

শেয়ার করুন