১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় পাহাড়ি জনপদ থেকে দেশীয় তৈরী দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

চকরিয়ায় পুলিশের অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃত বাহাদুর করিম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের পাহাড়ি জনপদ ছাইয়রাখালী এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী দুটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত বাহাদুর করিম প্রকাশ বাহাদুর (৩০) একজন পেশাদার ডাকাত। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতিসহ অন্য অভিযোগে চারটি মামলা রয়েছে।
গতকাল সোমবার ভোররাতে চকরিয়া থানার ওসি বখতিয়ার চৌধুরীর নির্দেশে এসআই আবদুল খালেক ও এসআই সুকান্ত চৌধুরীসহ পুলিশের একটিদল অভিযান চালিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীস্থ বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অস্ত্রসহ গ্রেফতার করেন। বাহাদুর উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার মৃত আব্দুস সালাম মাঝির ছেলে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.মিজানুর রহমান বলেন, অস্ত্রসহ কয়েকজন ডাকাত অবস্থান করছেন এ ধরণের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোররাতে থানার ওসির নির্দেশে এসআই আব্দুল খালেক ও এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অভিযানে যান। ওইসময় ইউনিয়নের ছাইরাখালীস্থ বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে অস্ত্রসহ বাহাদুরকে গ্রেফতার করেন। তিনি বলেন, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরী একটি এলজি ও একটি একনলা বন্দুক।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত বাহাদুরের বিরুদ্ধে ডাকাতিসহ অন্য অভিযোগে অন্তত ৪টি মামলা রয়েছে। দুটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় নতুন একটি মামলা রুজু করা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।