২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় পারিবারিক কলহের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ!


চকরিয়ায় এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়িতে তিনদিন আগে ডেকে নিয়ে তাকে বেধড়ক পেটায়। এতে সে গুরুতর অসু¯’ হয়ে পড়লে গতকাল শনিবার দুপুরে মারা যায়। এর পর মা-বাবাসহ আত্মীয়-স্বজন গিয়ে শ্বশুড় বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত দিনমজুরের নাম আবদুর রহিম (২৫)। তিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের লোটনী গ্রামের মোক্তার আহমদের পুত্র। এ ঘটনার নিহত আবদুর রহিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মনোয়ারা বেগম অভিযোগ করেন, একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পুলেরছড়া গ্রামের আবদুস সাত্তারের মেয়ে ছালেহা বেগমের সঙ্গে বিয়ে হয় তার ছেলে আবদুর রহিমের। বিয়ের পর থেকে পারিবারিক বিরোধ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। প্রায় একমাস আগেও এ ধরণের ঝগড়া হলে ছেলের শ্বশুর ও শ্বাশুরি বাড়িতে এসে মেয়ে ছালেহাকে বাপের বাড়িতে নিয়ে যায়। কিš‘ গত তিনদিন আগে আর ঝগড়া করবেনা আশ্বাস দিলে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় আবদুর রহিম।
মনোয়ারা বলেন, আমার ছেলেকে কৌশলে শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক পেটায়। এতে সে অসু¯’ হয়ে পড়ে এবং আজ শনিবার দুপুরে সে মারা গেলে এলাকায় প্রচার করে বিষ খেয়ে মারা গেছে আবদুর রহিম। ঘটনার পর থেকে আমার ছেলের বউ, শ্বশুড় ও শ্বাশুড়ি পালিয়ে যায়।’
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।