মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়ায় পাচারকালে ১০লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার মানিকপুর বড়–য়াপাড়া থেকে মদ ক্রয় করে উপজেলা সদরে পাচারকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার কসাইপাড়া এলাকার মহরম আলীর স্ত্রী মনজুরা বেগম (৫০) ও একই এলাকার নুর আহমদের স্ত্রী রশিদা বেগম (৪০)।
চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। এরা পেশাদার মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

শেয়ার করুন