৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় পরিবারের ৩জনকে কুপিয়ে জখমঃ মেম্বারসহ ৬জনের বিরুদ্ধে মামলা


চকরিয়ায় সীমানা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চাচা ও মহিলাসহ ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করলেন ভাতিজা ইউপি মেম্বারসহ সহযোগিরা। উপজেলার বিএমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাহাড়ীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভাতিজা ইউপি সদস্যসহ ৬জনের বিরুদ্ধে ৩০জানুয়ারী চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে চাচা সিরাজুল ইসলাম (৫৪)।
মামলার আর্জি ও আক্রান্তদের অভিযোগে জানা গেছে, বিএমচর পাহাড়ীয়াপাড়া গ্রামের মৃত তৈয়ম গোলালের পুত্র সিরাজুল ইসলাম গং পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসতভিটা সহকারে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তার ভাই কবির আহমদের পুত্র জয়নাল আবদীন (৮নং ওয়ার্ড এমইউপি) ভাড়াটিয়া লোক জড়ো করে সর্বশেষ শনিবার দুপুরে ভাতিজা মৌলভী জয়নাল আবেদীন মেম্বার, তার সহযোগি ৯নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল হামিদ ও পরিষদের চৌকিদারদের নিয়ে বসতভীটার জমি দখলে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছে চাচা সিরাজুল ইসলাম, দলিলুর রহমান (৬২), চাচী মাহফুজা বেগম (৪২)। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মাহফুজা বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সময় হামলাকারীরা বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার সময় ব্যবসায়ীক নগদ ৭০হাজার টাকা, ১লাখ ৩০হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ভাংচুরে ৫০হাজার টাকার ক্ষতি সহ ব্যাপক লুটপাট চালিয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত করা হয়েছে জয়নাল আবদীন এমইউপি, নজির আহমদ, আবদুল হামিদ এমইউপি, রফিকুল ইসলাম এমইউপি, জাহাঙ্গীর আলম ও নুরুজ্জামানসহ অজ্ঞাত ৪-৫জনকে। আদালত অভিযোগ আমলে নিয়ে চকরিয়া থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।