২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় ন্যাশনাল পার্কে প্রকৃতি প্রেমীদের লাগানো বিপুল গাছ কেটে দেয়ার অভিযোগ

Chakaria Picture 11-03-2015
কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের ন্যাশনাল পার্কের ভেতর লাল পাহাড় এলাকায় প্রকৃতি প্রেমীদের লাগানো বিপুল পরিমাণ গাছ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা বনকর্মীদের উপস্থিতিতে হানা দিয়ে এসব গাছ কেটে ফেলেন। স্থানীয় সুত্রে অভিযোগ উঠেছে, গাছ গুলো কাটার সময় ওই এলাকার অনতিদুরে মেধাকচ্ছপিয়া বনবিটের বনকর্মী ও ক্রেল প্রকল্পের লোকজন উপস্থিত ছিলেন।
অভিযোগে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়াস্থ গর্জনতলী এলাকার প্রকৃতি প্রেমী একাধিক ব্যক্তি জানান, তাঁরা বনবিভাগের মেধাকচ্ছপিয়া বনবিটের অধীন ন্যাশনাল পার্কের জায়গা জবর দখল চেষ্টা ঠেকাতে লাল পাহাড় এলাকায় বছর আগে নিজেদের উদ্যোগে কিছু স্থানে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগিয়ে বনায়ন সৃজন করেন। কিন্তু গাছ গুলো বড় হয়ে উঠলে বনকর্মীদের ইন্ধনে কয়েকমাস পর দুর্বৃত্তরা রাঁেতর আধাঁরে গাছ গুলো কেটে দেন।
প্রকৃতিপ্রেমীরা জানান, এ ঘটনার পর তাঁরা আবারও বিপুল টাকা খরচ করে একই জায়গায় অন্তত ৬শতাধিক চারা গাছ রোপন করেন। বর্তমানে রোপন করা গাছের চারা গুলো বেশ বড় হয়েছে। এ অবস্থায় জায়গা থেকে উচ্ছেদ করার লক্ষ্যে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা হানা দিয়ে রোপন করা অন্তত শতাধিক গাছ কেটে দিয়েছে। প্রকৃতিপ্রেমীরা জানান, গাছ কাটার পর সেখানে আগুনও লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও মো.শাহ-ই-আলম সাংবাদিকদের বলেন, গাছ লাগানোর মাধ্যমে প্রকৃতিপ্রেমী পরিচয়ধারীরা মুলত ন্যাশনাল পার্কের জায়গা দখলে নামে। বনবিভাগের জায়গায় গাছ লাগাবে বনবিভাগ। এতে প্রকৃতিপ্রেমীদের লাভ কি। শুনেছি বন রক্ষার কাজে সম্পৃক্ত উপকারভোগী লোকজন লাল পাহাড়ে আগাছা পরিস্কার করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।