মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় নৌ-পুলিশের জব্দকৃত সাড়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল আগুনে ধ্বংস

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় নিষিদ্ধ মৌসুমে নদীতে জাল বসিয়ে ইলিশ মাছ ধরায় দায়ে জব্দকৃত ৪ হাজার ৫ শত মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে বদরখালী নৌ পুলিশ। চলতিমাসের ৭ অক্টোবর থেকে গতকাল (শুক্রবার) ২০ অক্টোবর পর্যন্ত মহেশখালীর মুদিরছড়া ও বদরখালীর চ্যানেল থেকে বিভিন্ন সময়ে এসব কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশ।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবদুল মুমিনের উপ¯ি’তিতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. পায়েল হোসেন বলেন, সরকারীভাবে নিষিদ্ধ সময়ে বদরখালী ও মহেশখালীর বিভিন্ন নদীতে কারেন্ট জাল বসিয়ে ইলিশ মাছ ধরার সময় অভিযান পরিচালনা করা হয়। গত ১৮দিনে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২ হাজার ৫ শত মিটার চরঘেরা জাল উদ্ধার হয়।

শেয়ার করুন