১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় নারী নির্যাতন মামলার ২বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


চকরিয়া থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মনজুরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার থানার এসআই মাহাবুর রহমানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহারবিল ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। মনজুরুল সাহারবিল ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আহামদ মিয়ার ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা একটি মামলায় (নং ৩০৭/১১) আসামি মনজুরুল আলমকে আদালত দুইবছরের সাজা দেন। এরপর থেকে গ্রেফতার এড়াতে সে আত্মগোপনে থাকে। তিনি বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটিদল তাকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।